পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক ২০২০ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের দিন ৫ জুন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।