৩২টি জেলার আট শ'রও বেশি তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উদ্যমী কর্মকাণ্ড ও সম্ভাবনার প্রতিশ্রুতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্প ২০২২। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দ্য আর্থ সোসাইটি এ ক্যাম্পের আয়োজন করে। গত রবিবার (৫ জুন) দুপুর ৩টায় জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে সিজনের উদ্বোধন করা হয়। চলে মঙ্গলবার (৭ জুন) পর্যন্ত।