পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছে না বিএনপি- এটা পুরোনো খবর। কেন যাচ্ছে না, সেটাও পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায় ‘যারা মানুষ হত্যা করে, যারা এ দেশের সাবেক প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মায় ডুবিয়ে মারতে চায়, যারা এদেশের সবচেয়ে প্রতিথযশা ব্যক্তি গোটা পৃথিবীতে নন্দিত ড. মুহাম্মদ ইউনুসকে চুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপির কোনো নেতা বা কোনো কর্মী কখনোই যেতে পারে না।’