নারায়ণগঞ্জকে আগামী তিন বছরের মধ্যে সবুজ নগরী এবং মডেল হিসেবে উপস্থাপনের পরিকল্পনা উত্থাপিত হয়েছে। সরকারি খাস জমি থেকে শুরু করে সর্বত্র সবুজায়ন, বায়ু পানি দূষণে পরিমাণ কমিয়ে আনা, বিকল্প পন্য ব্যবহারে উৎসাহিত করা এবং নগরবাসীকে সুস্বাস্থ্য নিশ্চিতে এই পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।
৪ জুলাই সোমবার ‘পরিবেশ দূষণে বিপর্যস্ত নারায়ণগঞ্জ : উত্তরণের উপায়’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এসব পরিকল্পনার কথা উঠে আসে। এই পরিকল্পনাকে পাইলট প্রকল্প হিসেবে সামনে নিয়ে এগোতে চান এমপি সাবের হোসেন এবং মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রস্তাবনার খবরে উপস্থিত সকলেই কড়তালির মাধ্যমে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং দ্রুত বাস্তবায়ন করতে অনুরোধ করেন।