মাত্রাতিরিক্ত দূষণের দায়ে সাভার ট্যানারি শিল্প বন্ধ করতে একাধিকবার সংসদীয় কমিটি সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ অনুষ্ঠিত বৈঠকে কিছুটা পিছু হঠে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে। এ বিষয়ে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমরা কঠোর অবস্থান থেকে পিছপা হইনি। তবে, বন ও পরিবেশ মন্ত্রণালয় হয়তো সরকারের আরেকটি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিব্রতবোধ করছে।
বিজ্ঞাপন
রোববার (১৭ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মো. শাহীন চাকলাদার অংশ নেন।