অনেক চেষ্টায় ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি সরানো হয় যে কারণে, সেই দূষণই বন্ধ হয়নি সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে; যা নিয়ে কঠোর হতে একাধিক পদক্ষেপের পরামর্শ এসেছে সংসদীয় কমিটির কাছ থেকে।
এ বিষয়ে সোচ্চার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বারবার ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছে। তবে প্রায় এক বছরেও সেগুলোর কোনটারই বাস্তবায়ন হয়নি।