শব্দ দূষণ রোধে হাইড্রোলিক হর্ন আমদানি ও প্রস্তুত নিষিদ্ধকরণ এবং স্যাটেলাইটের মাধ্যমে প্রাকৃতিক দূষণ পরিমাপে জাতিসংঘের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিজ্ঞাপন
সোমবার (২২ আগস্ট) একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সভায় সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, মো. রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।