২০১৪ সালের বর্জ্য ডাটাবেস অনুসারে, ২০২৫ সালে মোট ৪৭ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৩০ সালে কঠিন বর্জ্য উৎপাদন ৫৭ হাজার টন ও ২০৪০ সালের মধ্যে তা ৭৭ হাজার টন ছাড়িয়ে যাবে। অথচ দেশের বেশির ভাগ শহরে বর্জ্য সংগ্রহের দক্ষতা ৫০ শতাংশেরও কম।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত ফোর আর রোডম্যাপ উপস্থাপন শীর্ষক সভায় এক গবেষণা প্রবন্ধে এ তথ্য তুলে ধরেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ