পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পরিবেশ দূষণরোধে শিল্প-কারখানায় স্থাপিত ইটিপির মূল ধারণ ক্ষমতা ছয় মাসের মধ্যে দৈনিক ২০ হাজার কিলোলিটারে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (২৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, মো. রেজাউল করিম বাবলু এবং মো. শাহীন চাকলাদার সভায় অংশগ্রহণ করেন।