জলবায়ু সামঞ্জস্য কৃষি শস্যের সাথে খাপ খাইয়ে নিতে বন্যাপ্রবন অঞ্চলে জনবল বৃদ্ধি করে সরকারের উচিত বাৎসরিক বা নিয়মিত ভিত্তিতে দুর্যোগ সহনশীল শস্যের সক্ষমতা যাচাই করা। উপকূল অঞ্চলে প্রান্তিক চাষীদের লাভবান করতে সরকারের উচিত বিশেষ উদ্যোগের মাধ্যমে চাষীদের প্রণোদনা প্রদান করা। চর অঞ্চলের প্রান্তিক চাষীদের পন্য পরিবহন সুবিধা ও বাজার সংযোগ তৈরী করে দেয়া খুবই গুরুত্বপূর্ণ। আর পাহাড়ী অঞ্চলে কৃষির জন্য সরকারের উচিত পৃথক নীতিমালা গ্রহণ করা।