ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে যেখানে বাঙালি আছে সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আনন্দ ও উৎসবের সঙ্গে পালন করা হচ্ছে। এর কারণ তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া নন, শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, শুধু সফল রাজনীতিবিদ নন, দলমত নির্বিশেষে সবার নেত্রী হিসেবে সারাবিশ্বের কাছে গর্বের হয়ে উঠেছেন। তার দূরদর্শী নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ নিচ্ছে। তাই আসুন আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি। আগামী জাতীয় নির্বাচনে আবারো তাকে নির্বাচিত করে মুক্তিযুদ্ধের সপক্ষে দেশের অগ্রযাত্রা চলমান রাখি।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ