খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) আয়োজনে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে ৬ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক জলবায়ু সম্মেলন। বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার ৬০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে ৫৭ একর এলাকাজুড়ে নির্মিত সিসিডিবি ক্লাইমেট সেন্টারে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। সম্মেলনটির যৌথভাবে আয়োজক সিসিডিবি এবং জার্মানির দাতা সংস্থা ব্রেড ফর দা ওয়ার্ল্ড।