পরিবেশগত ছাড়পত্র না থাকায় ও দূষণের দায়ে ঢাকার সাভারের চামড়াশিল্প নগরীর ১৯টি ট্যানারি বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সাভারের চামড়াশিল্প নগরীতে ১৪১ ট্যানারি আছে। এসব ট্যানারি থেকে দৈনিক ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপাদিত হয়। কিন্তু সক্ষমতা আছে শুধু ২৫ হাজার ঘনমিটার বর্জ্য ব্যবস্থাপনার। এ ছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থাই নেই।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ