রাজধানীর অদূরে সাভার ট্যানারিপল্লির ১৯টি ট্যানারি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিবেশগত ছাড়পত্রের জন্য কোনো আবেদন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব ট্যানারির কারণে নদীদূষণ ছাড়াও জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব পরায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।