বাংলাদেশ আওয়ামী লীগে কমিটি নিয়ে বাণিজ্য হওয়ার কোনো সুযোগ নেই। যারা যোগ্য, দলের জন্য ত্যাগ আছে, সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাদের বিষয়ে বিবেচনা করা হবে। গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের ঢাকা ৯ আসনের সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার সকালে রাজধানীর মাদারটেক আ. আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে সবুজবাগ থানা ও ৪, ৫, ৭৩ এবং ৭৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সম্মেলন বক্তার বক্তব্যে তিনি এসব তথ্য জানান।