বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তবে তার সঙ্গে টেকসই উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে বেসরকারি খাতে উন্নয়নে টেকসই জিনিসটা আসছে না। এতে দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে মনে করেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।
গতকাল শুক্রবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশের ব্যক্তি খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি।