‘আমরা যখন বস্তিবাসী শব্দটি ব্যবহার করি, এটা আমাদের জন্য লজ্জার। বাংলাদেশের মতো একটি দেশ, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। সেই দেশে বস্তিবাসী থাকবে, তাহলে এটা কী ধরনের উন্নয়ন?’
বর্জ্য নিয়ে বস্তিবাসীর ভোগান্তির কথা উল্লেখ করে এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের একটি লক্ষ্য, একটি তারিখ নির্ধারণ করা উচিত, যে বস্তিমুক্ত একটি বাংলাদেশ হবে। এ দেশে কেউ বস্তিবাসী থাকবে না।’