জলবায়ুদুর্গত দেশগুলোর জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের কাছে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। গত ৬ নভেম্বর মিশরের পর্যটননগরী শার্ম আল শেখে বসেছে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ ২৭-এর আসর। গতকাল সোমবার সম্মেলনের হাই সেগমেন্টে কপ ২৭-এর প্রেসিডেন্ট শামেহ শউকরির সভাপতিত্বে মিশরের প্রেসিডেন্ট আল সিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের মধ্যে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির ওলাফ শলৎস, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান প্রমুখ। উরসুলা ফন ডার লায়িন সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করবেন। তবে সম্মেলনে থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ