এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) অপূরণীয় ক্ষয়ক্ষতি পূরণের ঐতিহাসিক তহবিল গঠনে সম্মত হয়েছে ধনী দেশগুলো। এ তহবিল থেকে জলবায়ু ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
তবে ২০২৫ সালে অর্থাৎ আগামী সম্মেলনে এর কাঠামো উপস্থাপন করা হবে। ২০২৬ সাল থেকে প্রদান করা হবে অর্থ। এদিকে দরিদ্র দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল দিতে ইউরোপীয় ইউনিয়ন সম্মত হলেও যুক্তরাষ্ট্র মুখ ঘুরিয়ে নেওয়ায় তা এবার প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে।