বিশ্ব জলবায়ু সম্মেলনে ইস্যুভিত্তিক আলোচনায় অত্যন্ত বিপন্ন ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বলে দাবি করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করা, জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার জন্য বাংলাদেশের তরফে উন্নত দেশগুলোকে অনুরোধ করা হয়েছে।