দেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে আনুমানিক ৮০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সেই সঙ্গে মোট দেশজ উৎপাদন জিডিপির ক্ষতি হচ্ছে ৩.৯ থেকে ৪.৪ শতাংশ। পাশাপাশি বায়ু দূষণে উল্লেযোগ্যভাবে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষন্নতার ঝুঁকি বাড়ছে। এছাড়া অন্যান্য স্বাস্থ্যগত অবস্থার ঝুঁকি বাড়ায় পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়স্ক এবং সহজাত রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিস, হার্ট বা শ্বাসযন্ত্রের অবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশ্বব্যাংকের একটি নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।