রাজধানী ঢাকা শহরে বৃহৎ অবকাঠামো নির্মাণ এবং বিপুল যানবাহন চলাচল এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ঢাকার বায়ুতে সূক্ষ্ম বস্তুকণার যে ঘনত্ব এবং এর কারণে স্বাস্থ্যঝুঁকির মাত্রা দৈনিক প্রায় দুইটি সিগারেট পানের সমতুল্য। এমনকি সবচেয়ে বিশুদ্ধ বায়ুর বিভাগ সিলেটেও সূক্ষ্ম বস্তুকণার ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত মাত্রার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বায়ুমান নিয়ে আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ