জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাড়ছে তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধি দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে বাংলাদেশে বেশি। যার বড় প্রভাব পড়ছে দেশের কৃষিখাতে। তাপমাত্রা বাড়ায় কৃষিখাতে ১৫ হাজার ৯৭০ মিলিয়ন ঘণ্টা নষ্ট হচ্ছে। সেই সঙ্গে বছরে প্রায় দুই মাস খরা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন।