দ্রুত ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির ফলে গত দুই দশকে বাংলাদেশে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে তাপজনিত মৃত্যুর হার ১৪৮ শতাংশ বেড়েছে। এর ফলে উচ্চ রক্তচাপ, হিট স্ট্রোক, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছে তারা। সম্প্রতি স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।