পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনতে আমাদের ব্যক্তিগত পর্যায়ে থেকে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে অনেক কিছু করার আছে। আমাদের রাষ্ট্রীয়ভাবে ভোগবাদ কমিয়ে আনতে হবে। আমরা ব্যক্তিগত পরিবহন ব্যবহারের চেয়ে গণপরিবহন ব্যবহারের ওপর জোর দিতে পারি। পাঠ্য বই ও কারিকুলামে জলবায়ু পরিবর্তনের বিষয়টি রাখতে হবে। সাইকেল ব্যবহার উৎসাহিত করতে সাইকেল লেন তৈরি করতে হবে।