জলবায়ু ন্যায্যতা এবং মানবাধিকার সংরক্ষণে উদ্যোগ নেই বলে মনে করছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং কয়েকটি বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের উদ্যোগে জলবায়ু সমঝোতা সম্মেলন ২৭ (কপ-২৭) এর প্রাপ্তি সমূহের বিশ্লেষণ এবং আগামীর কর্মকৌশল নির্ধারন করার উদ্দেশ্যে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।