তিন দিনব্যাপি ৮ম আন্তর্জাতিক পানি সম্মেলনের সমাপনী অধিবেশনে সম্মেলনের অগ্রগতির পথ হিসেবে নদীর অধিকার নিশ্চিত করতে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন আলোচকরা। এ ছাড়া দেশের প্রতিটি নদীর জন্য একটি যুব প্ল্যাটফর্ম চালু করার প্রস্তাবনা আসে, যা নদী রক্ষাকারীদের কার্যক্রমকে নেতৃত্ব দেবে। আলোকচিত্র এবং জিপিএস ব্যবহার করে একটি নদীর মানচিত্রের ডাটাবেস স্থাপনে যুবকদের নিযুক্ত করার প্রস্তাবও আসে সম্মেলন থেকে। সর্বোপরি নদী ও পানি সংক্রান্ত বিষয়ে জনগণের সম্পৃক্ততা, সচেতনতা এবং আন্তঃসীমান্ত সংলাপ উন্নত করার পরামর্শ উঠে আসে সম্মেলন থেকে।