শীতের কুয়াশার মতো ধুলায় ধূসর রাস্তা। চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডলী পাকিয়ে বাতাসে উড়ছে ধুলাবালু। ফলে বিশ্বের অন্যসব দূষিত বায়ুর শহরকে পেছনে ফেলে প্রায়ই ১ নম্বরে উঠে আসছে রাজধানী ঢাকা। শিল্পকারখানার দূষণ থেকে রেহাই পাচ্ছেন না গ্রামের মানুষও। ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে বাড়ছে দূষণ। এর মধ্যে ক্ষতিকর ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণার (পিএম ২.৫) কারণেই দূষণ অতিমাত্রায় বেড়ে পরিস্থিতি ভয়ংকর হচ্ছে। বাস্তবায়ন হচ্ছে না আইন। উল্টো সর্বশেষ জারি হওয়া বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় ছাড় দেওয়া হয়েছে দূষণকে। পিএম ২.৫-এর সর্বনিম্ন আন্তর্জাতিক মানদণ্ড বাড়িয়ে দূষণকে বৈধতা দেওয়া হয়েছে। তাপবিদ্যৎ কেন্দ্রের কার্বন নিঃসরণের সর্বোচ্চ সীমা উন্নত দেশের মানমাত্রার চেয়ে ৪ থেকে ৫ গুণ বাড়ানো হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ