রাজধানীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিঃসরণ মানমাত্রার পুনর্বিবেচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জনস্বাস্থ্য বিবেচনায় উন্নয়ন কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, বিদেশীরা তাদের ইন্টারেস্ট অনুযায়ী গবেষণা করে। তাদের স্বার্থটা আগে দেখে। তাই আমাদের উন্নয়নের সব গবেষণা আমাদের দেশীয় গবেষকদের দিয়ে করানো দরকার।