প্লাস্টিকের নানাবিধ ক্ষতিকারক দিক আছে- যা পরিবেশ দূষিত করার পাশাপাশি মানুষের স্বাস্থ্যেরও চরম ক্ষতি করছে। প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা বের করতে হবে, না হলে এর ব্যবহার কমানো সম্ভব না। আর এই বিষয়গুলোকে যদি এখনই গুরুত্ব না দেয়া হয় তবে অদূর ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।