গবেষণা কার্যক্রম বিষয়ে সম্প্রতি ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় ইউনিলিভারের সহায়তায় বুয়েটের গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) প্লাস্টিক দূষণ মোকাবিলা বিষয়ে কাজ করবে।