নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ১ লাখ ১৯ হাজার কোটি টাকার বরাদ্দ দেয়া হচ্ছে, যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৬ শতাংশ এবং ১৩ হাজার কোটি টাকা বেশি হবে। অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় এ ধরনের উদ্যোগ বৈষম্য কমাতে সাহায্য করবে। বাজেটে সবুজ অর্থনীতির (গ্রিন ইকোনমি) ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। তারা বলছেন, সবুজ অর্থনীতিতে দেশকে এগিয়ে নিতে বেসরকারি খাতকে প্রাধান্য দিতে হবে, যা দেশের রাজস্ব আহরণের পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও বণিক বার্তার যৌথ উদ্যোগে ‘জন-বাজেট সংসদ ২০২৩’ শীর্ষক আলোচনায় এসব কথা উঠে আসে। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ