তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাদের দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াস দরকার। নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যই পরিবেশ-প্রকৃতি সংরক্ষণ করা প্রয়োজন। না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।’