প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী এক সময় আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এবং বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিবের দায়িত্ব সামলেছেন।