বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য সার্কুলার বা চক্রায়ন অর্থনীতিই হবে মূল চাবিকাঠি। এর মাধ্যমে উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন হয়। পণ্য ব্যবহারের পর বর্জ্য সংরক্ষণ ও পুনঃপ্রক্রিয়াজাতের মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। এ ধরনের ব্যবসায়িক মডেল ক্রেতা ও উৎপাদক উভয়ের জন্যই সমান লাভজনক।