সার্কুলার ইকোনমি তথা চক্রাকার অর্থনীতিতে বাংলাদেশের নেতৃত্বের সম্ভাবনা রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানি বাজার হওয়ায় এখানে অ্যাপারেল প্রোডাক্টের বর্জ্যর পরিমাণও বেশি। ফলে অ্যাপারেল খাতে চক্রাকার অর্থনীতিতে নেতৃত্বের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিট: ফার্স্ট এডিশন’ শীর্ষক এক অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।