জলবায়ু পরিবর্তনের হালনাগাদ উপাত্ত ও কেস স্টাডি নিয়ে একটি আঞ্চলিক নলেজ হাব স্থাপন, প্রকৃতিক সম্পদের দ্বিত্ব ব্যবহার ও ফ্রাগমেনশন রোধ, আঞ্চলিক অংশীদারিত্বের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি সঞ্চালন গ্রিড তৈরি এবং প্রকৃতিক বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে নিতে তহবিল গঠনে সরকারি পর্যায়ে অর্থায়ন সংগ্রহে গুরুত্বারোপ করলেন খাত সংশ্লিষ্টরা।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম আঞ্চলিক জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার পার্লামেন্ট ইন অ্যাকশন ফর ক্লায়মেট অ্যাকশন শীর্ষক সেমিনারে এমন পরামর্শ দিয়েছেন বক্তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লায়মেন্ট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ার তানভীর শাকিল জয়।

চিফ প্যাট্রন সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও কাঠমন্ডুর জলবায়ু আন্দলন কর্মী সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। এদের মধ্যে বাংলাদেশ থেকে সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, রাজি মোহাম্মাদ ফখরুল, মীর মোস্তাক আহমেদ রবি, রুমানা আলী, বাসন্তি চাকমা, ভারতের সঞ্জয় জয়সওয়াল, ভিনসেনট পালা, আগাথা সাগমা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ