বাংলাদেশ সফরের শেষ দিকে সোমবার (১১ সেপ্টেম্বর) তুরাগ নদে নৌকা ভ্রমণ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আকষ্মিক সফরে তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। 

এই নৌকা ভ্রমণে নদীকেন্দ্রিক, গ্রামীণ বাংলাদেশের জীবন ও জীবিকা এবং এই জলপথের সাথে জড়িত সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে ধারণা নেন মাখোঁ। 

তথ্যমন্ত্রী তার ফেসবুকে দুটি ছবি আপলোড করে লেখেন, তুরাগ নদে নৌকা ভ্রমণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সেলফি। তিনি নৌকা ভ্রমণ ভীষণ উপভোগ করেছেন। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ