রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩-এ একশনএইড বাংলাদেশ 'ইউএন লিগ্যালি বাইন্ডিং ইন্সট্রুমেন্ট অন ট্রান্সন্যাশনাল করপোরেশনস অ্যান্ড বিজনেস এন্টারপ্রাইজস উইথ হিউম্যান রাইটস' শীর্ষক একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে।
Pause
Unmute
Loaded: 17.55%
একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির সভাটি সঞ্চালনা করেন এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ইস্যু সমাধানে বিশেষ মনোযোগ দিয়ে লিগ্যালি বাইন্ডিং ইন্সট্রুমেন্ট প্রক্রিয়ায় দক্ষিণ এশিয়ার সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। বাংলাদেশ জলবায়ু সংসদের চেয়ারম্যান তানভীর শাকিল জয়, অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের চেয়ারপারসন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং নেপালের জলবায়ু সংসদ সদস্য সোবিতা গৌতমসহ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার সম্মানীত সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও আইএলও, আইওএম, ব্র্যাক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি এবং সাংবাদিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
