বর্তমানে আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব দেখতে পাচ্ছি তা আসলে রোগের উপসর্গ। ভূমি অধিকার হলো মানবাধিকার। তাই আমরা সেই মানবাধিকারকে গুরুত্ব দিয়ে ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তনকে একই কাতারে নিয়ে এসে আলোচনা করতে চাই। বলে জানান পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি মালিকানা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ বুধবার শেষ হলো দুই দিনব্যাপী জলবায়ু সম্মেলন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, উত্তর অ্যামেরিকা ও প্যাসিফিক অঞ্চলের প্রায় ৮টি দেশের ১৪ জন প্রতিনিধিসহ জাতীয় এবং স্থানীয় পর্যায় থেকে দেশীয় নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এই সম্মেলনে।
এ সম্মেলনে উপস্থিত তৃণমূল ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, নাগরিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং অংশগ্রহণকারী ২১টি দেশের (অনলাইনসহ) নাগরিকদের উপস্থিতিতে উন্নত দেশগুলোর প্রতি কার্বন নিঃসরণ হ্রাস করার দাবি তুলে ধরেছেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ