বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান। ইউএনডিপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে পরিচালিত ক্লাইমেট প্রমিস-ফ্রম প্লেজ টু ইম্পেক্ট প্রকল্পের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রম জোরদার করা, নির্গমনকে মোকাবেলা করা এবং প্যারিস চুক্তি অনুসরণ করে তাপমাত্রা বৃদ্ধি সীমিত করার বৈশ্বিক প্রচেষ্টায় অবদান রাখা লিলার বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ এখন বিদেশের কাছে অনুকরনিয়। আসুন আমরা যে যেখানেই থাকি না কেন সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করি। এছাড়াও জলবায়ু পরিবর্তন দেনদরবারের জন্য তারুণ্যের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে প্রকল্পটি আসন্ন কপ২৮ (ক্লাইমেট কনফারেন্স অব পার্টিজ) জলবায়ু সম্মেলন দেশের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ