প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে নিবেদিত সংগঠন পর্যায়ে তীরের সাবেক সভাপতি আরাফাত রহমানের হাতে এই পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

পরিবেশ আর বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই ২০১১ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে গড়ে উঠেছিল সংগঠনটি, সংক্ষেপে ক্যাম্পাসে যা পরিচিত ‘তীর’ নামে। ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হলেও এক সময় সংগঠনের কাজ আর ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকেনি। সংগঠনের সদস্য শিক্ষার্থীরা আশপাশের আট জেলায় গিয়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন আঞ্চলিক কমিটি। পলিথিনমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ আন্দোলন দিয়ে শুরু করে এখন তা বন্যপ্রাণী রক্ষা, নদী ও জলাধার রক্ষাসহ জীববৈচিত্র্য রক্ষার আন্দোলনে রূপ নিয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ