ধর্মীয়  সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, আমরা সরকারে থাকি বা না থাকি সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা জাতির পিতা বলে গেছেন, সংবিধানেও সেটি উল্লেখ রয়েছে। আমরা তাতে বিশ্বাসী। ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ। দুর্গোৎসবের নবমীর দিন গতকাল সোমবার বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটি আয়োজিত বরদেশ্বরী স্মরণিকার মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃণ্ময় চক্রবর্তী, সাবেক অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বরদেশ্বরী কালিমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাস। এই অনুষ্ঠান শেষে আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ