দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার যে ঘোষণা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই বার্তা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিয়েছেন ঢাকা-৯ আসনের নৌকা প্রার্থী সাবের হোসেন চৌধুরী। ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গতকাল বুধবার এই ইশতেহারের কথা উল্লেখ করে নিজ আসনে নির্বাচনী প্রচারণায় জনগণের উদ্দেশে সাবের হোসেন চৌধুরী বলেন, আগে আওয়ামী লীগের লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আওয়ামী লীগ তাতে জয়ী হয়েছে। এখন আমরা বলি বেকারমুক্ত বাংলাদেশ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। নতুন ভোটাররা পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের নিশ্চয়তা চায়। জাতীয়ভাবে শুধু নয়, স্থানীয়ভাবে, আমার আসনেও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেয়া হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ