দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজধানী সহ সারাদেশের প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে প্রচারযুদ্ধে জমজমাট ভোটের মাঠ। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ অন্যান্য সব দলের প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্র“ত নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি ৮ দিন। পৌষের শীত উপেক্ষা করেই তাই জোর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছুটির দিনে প্রচারণায় ব্যতিক্রম কিছু করার চেষ্টাও দেখা গেছে অনেক জায়গায়। শুক্রবার দিনের শুরুতে সাইকেল র্যালি করে প্রচারণা শুরু করেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। ঢাকার ঝিগাতলা থেকে র্যালিটি ১০ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নির্বাচনী প্রচারের পাশাপাশি নাগরকিদের সুস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য এমন আয়োজন বলে জানান ফেরদৌস। ঢাকা-৯ আসনে নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরী প্রচারণা চালান গোড়ান এলাকা। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল খায়ের গণসংয্গো করেন খিলগাঁও এলাকা।