পরিবেশ দূষণ কমাতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘গ্রিন ইলেকশন’-এর কথা ভাবা হয়। যদিও এ নির্বাচনে ‘গ্রিন ইলেকশন’-এর ধারণা সর্বতোভাবে পালন করা সম্ভব হয়নি। তবে এ ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছেন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী। তিনি তার আসনে নির্বাচনী প্রচারণায় ‘গ্রিন ইলেকশন’ থিমকে কাজে লাগিয়েছেন।
ব্যতিক্রমী প্রচারণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত এবং একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, আমরা সশরীরে ও অনলাইন প্রচারে বেশি গুরুত্ব দিয়েছি। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে অনলাইনে প্রচারণাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে তরুণ প্রজন্ম। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং মাইকের ব্যবহার কমিয়ে আনলে পরিবেশ ও শব্দদূষণ অনেকটাই কমানো সম্ভব। আমরা তা প্রমাণ করেছি।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ